সমন্বিত ক্যান্সার ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার ঢাকায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম

১২ ডিসেম্বর, ২০২০ ২৩:৫২  
ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর উদ্যোগে আগামী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)  অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট অফ ক্যান্সার" (আইএমটিসি)। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিভাবে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ক্যান্সারকে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। ক্যান্সার মোকাবেলায় সমন্বিত ব্যবস্থাপনার কী কী উপাদান থাকতে পারে, বাংলাদেশে এ বিষয়গুলো কিভাবে নিশ্চিত করা যায় সে লক্ষ্যে সিসিআরটিবি'র এই সিম্পোজিয়ামে বক্তা থাকবেন বিশ্বের ৫টি দেশ থেকে মোট ৯ জন আন্তর্জাতিক গবেষক। বাংলাদেশ থেকে থাকবেন, ড. এ কে এম আমিরুল মোরশেদ খসরু, এডিশনাল ডিরেক্টর জেনারেল, মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; ডা. রুমানা দৌলা, এমবিবিএস, এমপিএইস, ডিপপলমেড (ইউকে), প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন, বাংলাদেশ পেলিয়েটিভ এন্ড সাপোর্ট কেয়ার ফাউন্ডেশনড; সজীব চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় । যুক্তরাষ্ট্র থেকে বক্তব্য রাখবেন ড. সৈয়দা ইয়াসমিন করিম, এমডি. পিএইচডি, রেডিয়েশন অনকোলজি বিভাগ, ডানা-ফারবার ক্যান্সার ইনস্টিটিউট হার্ভার্ড মেডিকেল স্কুল; ড. ব্রুস এফ. স্মিথ, ভি.এম.ডি, পি এইচ.ডি, অধ্যাপক ডিপার্টমেন্ট অব প্যাথলজি, ডিরেক্টর, অবার্ন ইউনিভার্সিটি রিসার্চ ইনিশিয়েটিভ ইন ক্যান্সার, অবার্ন ইউনিভার্সিটি ; এবং ড. জেমস ব্রেয়ার, এসোসিয়েট ডিরেক্টর, মার্কেট ডেভলপমেন্ট, অক্সফোর্ড ন্যানোপোর টেকনোলজিস ইনক. যুক্তরাষ্ট্র। জার্মানি থেকে যোগ দেবেন ড. জেফ্রি অন্ড্রেঁ, পোস্ট ডক্টরাল ফেলো, ইনস্টিটিউট অফ মেডিকেল বায়োইনফরমেটিক্স এন্ড সিস্টেম মেডিসিন, ফ্যাকাল্টি অব মেডিসিন, ইউনিভার্সিটি অফ ফ্রেবার্গ। আর সুইজারল্যান্ড থেকে অংশ নেবেন ড. মাত্তেও মোরোত্তি, এমডি, পিএইসডি, পোস্টডক্টরাল ক্লিনিকেল রিসার্চ ফেলো, ক্যান্সার ইমিউনোথেরাপি, লুডউইগ ক্যান্সার রিসার্চ সেন্টার, লাউসেন। ভার্চুয়াল এই সিম্পোজিয়ামের আলোচ্য সূচীতে থাকছে, সমন্বিত ক্যান্সার ব্যবস্থাপনার উপাদানসমূহ, ক্যান্সার চিকিৎসায় বহুবিধ বিভাগের সমন্বয় সাধন, ক্যান্সার প্রতিরোধে প্রযুক্তির প্রয়োগ এবং ক্যান্সার চিকিৎসার বর্তমান ও ভবিষ্যৎ উপায় নিয়ে আলোকপাত। সিম্পোজিয়ামের মাধ্যমে ক্যান্সার মোকাবেলায় খাত সংশ্লষ্টদের মধ্যে অংশীদারিত্ব স্থাপন করার উপায় খোঁজার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা ও গবেষণার পথ আরো মসৃণ হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। আইএমটিসি-২০২০ উপলক্ষ্যে প্রথমবারের মতো দুটি বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এগুলো হচ্ছে- ১. ক্যান্সার সচেতনতামূলক পোস্টার তৈরি ২. সমন্বিত ক্যান্সার বিষয়ে আইডিয়া চ্যালেঞ্জ। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে এখানে। আইএমটিসি-২০২০ এর সেশনে সরাসরি স্পিকারদের সাথে উপস্থিত থাকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার লিংক । এই সিম্পোজিয়ামের রেজিস্ট্রেশন থেকে সকল আয় ক্যান্সার রোগীদের চিকিৎসায় দান করা হবে।